প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, মানুষ ভোটের পক্ষে, তারা মাঠে নেমে নির্বাচনী প্রচারণায় আসতে চায়। বুধবার হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আসলে জনগণের উন্নয়ন হয়। আগামী নির্বাচনে মানুষ নৌকায় ভোট দিলে পুরো দেশ উন্নত হবে। তিনি বলেন, যারা অগ্নিসন্ত্রাসে জড়িত, মানুষ হত্যা করে তাদের ক্ষমা নেই। মানুষ মেরে ভয় সৃষ্টি করে নির্বাচন বন্ধ করা যবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে আজ বুধবার জনসভায় যোগ দিতে […]