বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার মাঠে অনুষ্ঠিত হয়েছে লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজের জামাত। ইজতেমায় অংশগ্রহণকারীরা ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠে সমবেত হতে থাকেন মুসল্লিরা। দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি জুমার নামাজে অংশগ্রহণ করেন। ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভী। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ময়দানে জুমার আজান হয়। ১টা ৩৫ মিনিটে খুতবা শুরু হয়। জুমার নামাজ শেষ হয় ১টা ৫৭ মিনিটে। মোনাজাতে মুসলিম […]