স্বাস্থ্যখাতকে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে জিরো টলারেন্স করে দিয়েছেন। যদি কোনো ভুল চিকিৎসা, কোনো গাফলতি হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সব চিকিৎসক খারাপ না। দেশে ভালো চিকিৎসকও আছে। চিকিৎসকরা কেনো গ্রামে থাকতে চায় না এ বিষয়ে তাদের সাথে কথা বলতে হবে। গ্রামে চিকিৎসকদের নিরাপত্তা কতটুকু আছে? […]