দুই ট্রেনের সংঘর্ষ কিংবা ট্রেন লাইনচ্যুত হয়ে যাত্রীর মৃত্যু হলে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের বিধান রেখে রেলওয়ে আইন-২০২৪ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় অঙ্গহানিতে এক লাখ, অন্ধত্বের জন্য দুই লাখ, হাড় বা দাঁত ভাঙার জন্য লাখ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে কার্যকর রেলওয়ে আইন-১৮৯০ এ মৃত্যুর জন্য ১০ হাজার টাকা ক্ষতিপূরণের বিধান রয়েছে। তবে আহতদের জন্য কোনো ব্যবস্থা নেই। ১৮৯০ সালের ব্রিটিশ আমলের আইনে চলছে বাংলাদেশ রেলওয়ে। ১৯৭৭ সালে এর সংশোধন হয়। সম্প্রতি এই আইন […]