জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠা শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার (৯ এপ্রিল)। এ রায় শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন নিহতের পরিবারের সদস্যরা; জড়িতদের ফাঁসি ও দ্রুত রায় কার্যকর চাইছেন তারা। রায়ের জন্য এরইমধ্যে ছয় আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ রায় ঘোষণা করবে। ছয় আসামি হলেন- এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, […]