ঢাকার সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে হঠাৎ হাসপাতালটিতে গিয়ে সেখানে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহত রোগীদের সঙ্গে কথা বলার পর প্রতিষ্ঠানটির কিছু সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘এখানে আমাদের প্রায় অর্ধশত বা তারও বেশি আন্দোলনকারী রোগী, আহত ভাই-বোনেরা […]