ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হচ্ছে না। এ হত্যাকাণ্ড নিয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি এটর্নি জেনারেল তানিম খান। পিলখানা হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা বললেও রবিবার নতুন করে এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায়, তারা কমিশন […]