ভারত যদি বেয়াদবি করে তাহলে আমরা আসল দাবি তুলব। তখন দিল্লি ধরে টান দেব বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীম। তিনি বলেছেন, মুসলিমদের কাছ থেকে ব্রিটিশরা ভারতবর্ষকে ছিনিয়ে নিয়েছে। যার জিনিস তাকে তো ফেরত দিতে হয়। নিয়েছ আমার থেকে, ফেরত দিবে কাকে?। তুমি তো অন্যায় করেছ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন। মুফতি কাজী ইব্রাহীম বলেন, ভারতকে বলব, তুমি তোমাকে নিয়ে থাকো। যদি আমারটা নিয়ে বাড়াবাড়ি কর, […]