বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃ্ষ্ণ দাশ ব্রহ্মচারীকে ঢাকা থেকে আটক করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকালে তাকে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে। জানা গেছে, চিন্ময় প্রভু ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে আসার কথা ছিল। ঢাকা বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে আট দফা দাবিতে সনাতনী সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে বক্তব্য […]