বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুক্রবার (১৪ মার্চ) সকালে ঢাকার হোটেলে ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রম, রোহিঙ্গা শরণার্থী সংকটসহ সহযোগিতার সম্পর্কের বিভিন্ন দিক বৈঠকে আলোচনা হয়েছে। এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। সকালের ওই সাক্ষাতের […]