সংখ্যালঘুদের সমস্যার বিষয়ে অবাধ ও সত্য তথ্য পেতে ধর্মীয় নেতাদের পরামর্শ চাইলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। তিনি বলেন, ‘কীভাবে নিরাপদে তথ্য সংগ্রহ করবো, যে তথ্য দিচ্ছে সে যেন বিব্রত না করে, তাও নিশ্চিত হতে হবে।’ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ের শুরুতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। শত পার্থক্য থাকা সত্ত্বে আমরা পরস্পরের শত্রু নই বলে মন্তব্য করেন তিনি। ড. ইউনূস বলেন, আজকে বসলাম এ জন্য পত্র-পত্রিকায় দেখছি, মনে অনেক প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নের জবাব […]