নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, বিতর্কিত কেউ আগামী নির্বাচনের দায়িত্বে থাকতে পারবেন না । রোববার সকালে সিলেট নগরীর পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ‘পুলিশের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নির্ধারিত তারিখে নির্বাচন প্রসঙ্গে ইসি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। অনেক কিছুই মিডিয়াতে আসছে, এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। “ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।” সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশায় আনোয়ারুল ইসলাম বলেন, […]