আওয়ামী লীগের সকল ধরেনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ শনিবার রাত ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে তিনি এই কথা বলেন। আসিফ নজরুল বলেন, আজ শনিবার (১০ মে) উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও […]