সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তিনি এই হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন। স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক মাহফুজুল হক বলেন, ‘ছুরিকাঘাতে শাহরিয়ারের মৃত্যু হয়েছে। আমরা এখন মেডিকেলে আছি।’ মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে ঢাকা […]