২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে সরকার। এবার ৮ জন বিশিষ্ট ব্যক্তি মনোনীত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর। তবে তিনি স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না। বৃহস্পতিবার (০৬ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বদরুদ্দীন উমর বলেন, ১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেয়া হয়েছে। আমি সেগুলোর কোনোটি গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তী সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেয়ার ঘোষণা করেছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু তাদের দেয়া এ পুরস্কারও […]