দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেলকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়ার পর বুধবার (১৯ নভেম্বর) সকালে বাসায় ফিরিয়ে দেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে মিজানুর বলেন, ‘প্রায় ১০ ঘণ্টা পর বাসায় এলাম। ডিবি আমাকে বাসায় পৌঁছে দিয়েছে। আমি সুস্থ আছি।’ ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, একটি বিষয়ে কথা বলার জন্য তাকে রাতে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। পরবর্তীতে রাতেই তাকে বাসায় পৌঁছে দেয়া হয়েছে। মিজানুর জানান, […]