সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। সোমবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এসব মন্তব্য করে সংস্থাটি। প্রতিবেদনে উল্লেখ করা কিংস পার্টির প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চান এই কিংস পার্টি কারা? জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “এটা গোপন করার কিছুই নেই। এটি জাতীয় নাগরিক পার্টি, তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি। কারণ, এর সঙ্গে সহযোদ্ধা বা […]