মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে এবার শাহবাগ ব্লকেড করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। দুপুর ২টার কিছু আগে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের আগেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এসময় ব্যারিকেডের সামনেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষকরা। পরে শিক্ষকরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। শাহবাগ মোড় এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের […]