রুমমেটকে ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে স্বতন্ত্র প্রার্থী জালাল আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী জালাল হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতে তিনি রুমমেট মো. রবিউল হককে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। […]