বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে যারা গুম হয়েছেন, তাদের পরিবারের পাশে বিএনপি থাকবে যতদিন না তারা ন্যায়বিচার পান। তিনি বলেন, ‘গুমের মতো ভয়াবহ অপরাধ আর হতে পারে না। এটি মানবতার সম্পূর্ণ পরিপন্থী অপরাধ এবং এ ধরনের অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমার দলের পক্ষ থেকে আমরা এই আন্দোলনে ছিলাম, আছি এবং গুম হওয়া ভিকটিম পরিবারের পাশে থাকব, যতদিন না আমরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিতে পারি।’ গুম হওয়া ভিকটিমদের স্মরণে মানববন্ধন ও প্রদর্শনীর […]