বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। শুরু হলো এ মহান যুদ্ধে বিজয়ের মাস ডিসেম্বর। যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জন হয়েছে, বিজয়ের মাসে সেসব লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে বাঙালি জাতি। প্রতিবছরের মতো এবারও বিজয়ের মাস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে থাকবে নানা আয়োজন। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর নয় মাসের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক […]