ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইসি আয়োজিত এক কর্মশালায় দুপুর সোয়া ২টার দিকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।আগামী ১০ বা ১১ ডিসেম্বর এই সাক্ষাৎ পেতে ইসি এই চিঠি দিয়েছে বলে জানান আখতার আহমেদ। তিনি বলেন, আরপিওর একটা এমেন্ডমেন্ট ছিল যে প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালট কাউন্টিং পদ্ধতিটা কী হবে, কোন কোন ব্যালটগুলো […]