চাঁদাবাজির একটি মামলায় ‘জুলাই যোদ্ধা’তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ড আদেশ দেওয়ার পাঁচ ঘণ্টার মধ্যে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১–এর বিচারক অমিত কুমার দে চার সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন। এর আগে বেলা একটার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি তাহরিমার দুই দিনের রিমান্ড আদেশ দেন। রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করে তাহরিমা বলছিলেন, ‘তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিয়েছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট […]