নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ৩০ আসনে লড়বে।আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। আসিফ মাহমুদ বলেন, ১১ দলের নির্বাচনী সমঝোতা জোটের হয়ে ৩০ আসনে লড়বে এনসিপি। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে আমাদের সব নেতাকর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট। জোট করার জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, […]