ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে গলাকেটে ও গুলি করে সাবেক ছাত্রদলকর্মীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলায় দু’পক্ষের আধিপত্য নিয়ে গোলাগুলির পর রাতে তাকে হত্যা করা হয়। নিহত সাদ্দাম হোসেন সাদ্দাম (৩৭) শহরের কান্দিপাড়া মাইমলহাটি এলাকার মোস্তফা কামাল মস্তুর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম। তিনি ছাত্রদলের সাবেক কর্মী। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা রয়েছে। নিহতের বাবা মোস্তফা কামাল মস্তু জানান, রাত দেড়টার দিকে তার ছেলেকে […]