জনগণকে সচেতন করতে, স্পষ্ট ধারণা দিতে এবং ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে ঢাকার সচিবালয়ের বিভিন্ন ভবনে একাধিক ব্যানার টাঙানো হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকেই সচিবালয়ে ব্যানারগুলো দেখা যাচ্ছে। ব্যানারগুলোর মধ্যে একটিতে লেখা, ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে, গণভোটে অংশ নিন অন্যকে উৎসাহ দিন।’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ভবনে লাগানো ওই ব্যানারে আরও লেখা আছে, ‘গণভোট ২০২৬: সংসদ নির্বাচন, আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে-তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও […]