সম্প্রতি শিশু–কিশোরীদের ওপর ঘটা নির্যাতন ও হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান। এর পেছনে ক্ষমতায় মত্ত একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টাতা রয়েছে বলে মনে করেন তিনি। আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির। শফিকুর রহমান লিখেছেন, ঢাকায় ৬ বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারিবাগে স্কুল ছাত্রীকে হত্যা; এই ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে। তিনি লিখেছেন, এসব ঘটনায় আমরা […]