ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডসহ যাত্রীবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহতের ঘটনা ঘটেছে । এ ঘটনায় আরো ১০ জন আহতের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান। তিনি জানান, ভোর ৬টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। দুর্ঘটনার খবর পেয়ে […]