রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এতে কেউ হতাহত হয়নি। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কেও তথ্য দিতে পারেনি পুলিশ। সোমবার (১০ নভেম্বর) ভোর রাত পৌনে ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বলেন, ভোর রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কে বা কারা, এমন তথ্য আমাদের কাছে এসেছে। […]