রাজধানীর সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে পড়ে থাকা কালো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার (১২ আগস্ট) বেলা ৩টা ২৮ মিনিটের দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়। সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, বেলা পৌনে ২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৩টা ২৮ মিনিটের দিকে তারা […]