কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নদীতে মাছের পোনা অবমুক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জে দিনব্যাপী সফরের অংশ হিসেবে জেলার পাকুন্দিয়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন দুপুরে তিনি কটিয়াদী উপজেলায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন। জানা গেছে, এদিন বেলা ১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। হ্যাচারির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার পর তিনি কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত […]