ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলভিত্তিক প্রাপ্ত ভোটের আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের জানানো এই তথ্যানুযায়ী, ভোটের মাঠে এককভাবে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বিএনপি। ২৯০টি আসনে প্রার্থী দিয়ে ধানের শীষ প্রতীকে দলটি পেয়েছে মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ। ভোটের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দাঁড়িপাল্লা প্রতীকে তাদের প্রাপ্ত ভোটের হার ৩১ দশমিক ৭৬ শতাংশ। জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র-তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) […]