বাংলাদেশে ভারতীয় পেঁয়াজের রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর, পশ্চিমবঙ্গের সীমান্তে পচে যাচ্ছে প্রায় ৩০ হাজার টন পেঁয়াজ। ভারতীয় পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা দেশ হিসেবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাজার ছিল, তবে বর্তমানে রপ্তানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা। প্রতিবেদন অনুযায়ী, মাত্র দু’মাস আগে পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক ছিল। পশ্চিমবঙ্গের মালদহ জেলার মাহদিপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে প্রতিদিন শতাধিক ট্রাক পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি হতো। সেই আশায়, মালদহ জেলার মাহদিপুরের ব্যবসায়ীরা প্রায় ২০ হাজার মেট্রিক টন […]