জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন উল্লেখ করে এতে বাংলাদেশ সরকারের আপত্তির বিষয় তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আদালতের মাধ্যমে শেখ হাসিনা সাজা পেয়েছেন। আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন, এতে আমরা আপত্তি করবো কিংবা তাকে ফেরত পাঠাতে সহায়তা চাইব, এটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু তারা (ভারত) সেদিকে যায়নি। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপদেষ্টা এ কথা […]