যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১২৫ ডলার ছাড়িয়ে গেছে, যা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর সর্বোচ্চ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। আগামী জুনে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের দাম ৬.২ শতাংশ বেড়ে ১২৫.৩৬ ডলারে পৌঁছেছে। জুলাইয়ের সরবরাহের জন্য দাম ৩.১ শতাংশ বেড়ে হয়েছে ১১৩.৮৫ ডলার। এছাড়া যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ক্রুড অয়েলের দাম ২.৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৯.৩৮ ডলারে দাঁড়িয়েছে। অথচ গত […]