ব্রিটিশ সরকার প্রস্তুতকৃত সিএস ম্যাপ অনুসারে চট্টগ্রাম মহানগরীতে খাল ছিল ১০৪টি। এখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ বলছে- ৫৭টি। এই ৫৭ খাল থেকে এখন জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে ৩৬ খাল নিয়ে। আর বাকী ২১টি খালের অস্তিত্ব কোথায়? যারা প্রকল্প বাস্তবায়ন করছেন তাদের এসব খাল খুঁজে বের করার কথা। এখন সিডিএ বলছে- ২১টি খাল চট্টগ্রাম সিটি করপোরেশন-সিসিসি’র অধীন। এই ধরনের কোন প্রকল্প সিটি করপোরেশনের অধীনে নেই। এসব খাল চিহ্নিত করাও নেই। এগুলো নগরবাসী ধীরে ধীরে গিলে ফেলেছে। জলাবদ্ধতা প্রকল্পের প্রথম থেকে সমালোচনা […]