ইরানে বন্দি ৬ মার্কিন নাগরিক। তাদের মুক্ত করতে মঙ্গলবার (২৩ আগস্ট) তেহরানের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সাংবাদিকদের মুখোমুখি প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি এ বিষয়ে ইরানের সঙ্গে বোঝাপড়ায় পৌঁছাতে পেরেছি। প্রক্রিয়া অনুযায়ী সব এগোচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আপনাদের এখনই কোনও সুনির্দিষ্ট সময় দিতে পারছি না। তবে সবকিছুই ট্র্যাকে রয়েছে।’ একাধিক সংবাদমাধ্যম চলতি মাসের গোড়ার দিকে জানিয়েছিল, মার্কিন নিষেধাজ্ঞায় দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ৬০০ কোটি ডলার হাতে পাওয়ার […]