চীনে স্কুল জিমনেসিয়ামের ছাদ ধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত ওই ভবনটি একটি স্কুল জিমনেসিয়াম এবং প্রবল বৃষ্টির মধ্যে ছাড় ধসে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে। ছাদ ধসে নিহতদের মধ্যে অনেকেই শিশু বলে জানা যাচ্ছে। সোমবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব চীনে প্রবল বৃষ্টিতে স্কুল জিমনেসিয়ামের ছাদ ধসে অন্তত ১১ জন মারা গেছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। কর্মকর্তারা বলছেন, জিমটি ধসে পড়ার সময় ১৯ জন লোক ভেতরে […]