জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঞ্চে উঠতেই শতাধিক কূটনীতিক বিক্ষোভস্বরূপ সভাকক্ষ ত্যাগ করেন। গাজায় গণহত্যা চালানো এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলার প্রতিবাদেই এ ওয়াকআউট সংঘটিত হয়। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল ও মিডল ইস্ট আই। নেতানিয়াহু সমর্থকেরা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে করতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে প্রধানমন্ত্রী যখন মঞ্চে প্রবেশ করেন, তখন বহু কূটনীতিক দ্রুত আসন ছেড়ে বেরিয়ে যান। এতে সভাকক্ষের বেরোনোর পথে ভিড়ের সৃষ্টি হয়। […]