ইসরায়েলে বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে বলে আগেই সতর্ক করেছিল মিসর। কিন্তু তাদের সতর্কবার্তা কানে তোলে নি বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এর ফলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার শিকার হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হামাসের আকস্মিক হামলা যে কতটা বিস্তৃত ছিল, সেটি এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এর সঙ্গে বাড়ছে ইসরায়েলিদের ক্ষোভ। অনেক ইসরায়েলি মনে করছেন, তারা নিজ সরকারের দ্বারাই ধোঁকার শিকার হয়েছেন। কারণ নেতানিয়াহুর সরকার একাধিকবার আশ্বস্ত করেছিল যে, হামলার […]