হামাসের নজিরবিহীন হামলার পর এবার লেবানন থেকেও হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল। লেবানন থেকে ছোড়া গোলাগুলো শেবা ফার্মসে ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। তিনটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে মর্টার শেল ছোড়ার খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা লেবাননের ওই এলাকায় একটি আর্টিলারি হামলা চালাচ্ছে, যেখান থেকে মর্টার শেল ছোড়া হয়েছিল। লেবানন থেকে নিক্ষিপ্ত মর্টার শেলগুলো বিরোধপূর্ণ মাউন্ট ডভ অঞ্চলে পড়েছিল বলে দাবি করেছে ইসরায়েল। তবে […]