বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয় নিয়ে এখন প্রায় সময়ই প্রশ্ন ওঠছে— যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। এ ব্যাপারে নিয়মিত প্রশ্ন করছেন সাংবাদিকরা; সেগুলোর উত্তরও দিচ্ছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ওঠেছিল বাংলাদেশের নির্বাচন বিষয়ক একটি প্রশ্ন। কিন্তু প্রশ্নটির উত্তর সরাসরি না দিয়ে এড়িয়ে গেছেন মুখপাত্র ম্যাথু মিলার। তাকে সাংবাদিক প্রশ্ন করে বলেন, ‘আপনাকে (ম্যাথু মিলার) অসংখ্য ধন্যবাদ— আমার দুটি প্রশ্ন আছে। একটি হলো বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ২০২২ সালের সন্ত্রাসবাদের প্রতিবেদন নিয়ে। […]