দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পিপিপি নেতা আসিফ আলি জারদারি। তিনি দেশটির ১৪তম প্রেসিডেন্ট। শনিবার (৯ মার্চ) দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদগুলোর সদস্যদের ভোটাভুটিতে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এ প্রতিযোগিতায় জারদারি হারিয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আকাজাইকে। জিও নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন পিএমএলএন-পিপিপি জোটের প্রার্থী আসিফ আলি জারদারি পেয়েছেন সর্বমোট ৪১১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী এসআইসি প্রার্থী আকাজাই পেয়েছেন মাত্র ১৮১ ভোট। এর মধ্যে জাতীয় পরিষদ ও সিনেটে জারদারি […]