যুক্তরাষ্ট্রে ২০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করবে ভেনেজুয়েলা, এ বিষয়ে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তি হয়েছে বলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন। রয়টার্স লিখেছে, উভয়পক্ষের স্বার্থ ও সম্পর্ক পুনর্বিন্যাস করার কৌশল হিসেবে এ সমঝোতা হয়েছে, যা চীন থেকে সরবরাহ সরিয়ে নেবে কিন্তু ভেনেজুয়েলাকে তেলের উৎপাদন বড় ধরনের হ্রাস করা এড়াতে সহা্য়তা করবে। ভেনেজুয়েলার কাছে মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য বাজার উন্মুক্ত করার দাবি করেছিলেন ট্রাম্প, এমনটি না হলে আরও সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন তিনি। আর ভেনেজুয়েলা সরকার […]