যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেস্ট বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চি তাফারি ক্যাম্পবেলের মরদেহ দেশটির ম্যাসাচুয়েটসের মার্থা বিনইয়ার্ডের লেক থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ জুলাই) রাতে লেকটিতে প্যাডেল বোর্ডিংয়ে নেমে হঠাৎ পানিতে তলিয়ে যান সাবেক এই প্রেসিডেন্টের বাবুর্চি। দুইদিন পরে সোমবার তার মরদেহ উদ্ধার করা হয়। মার্থা বিনইয়ার্ডের লেকের কাছেই বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার ব্যক্তিগত বাড়ি রয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা আল জাজিরা। ৪৫ বছর বয়সী তাফারি ক্যাম্পবেল ২০১৬ সালে বারাক ওবামার মেয়াদ শেষ হওয়ার পর থেকে […]