অস্ট্রেলিয়ার বাণিজ্য নগরী সিডনির বন্ডাই জংশনে ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করেন এক ব্যক্তি। ছুরিকাঘাতে কয়েকজন নিহত ও আহত হয়েছেন এবং হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আজ শনিবারের এ ঘটনায় মোট ছয়জন নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স জানিয়েছে, নয় মাস বয়সী এক শিশুসহ ছুরিকাঘাতে আহত মোট ৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত করে পুলিশ জানিয়েছে, একজন অপরাধী একাই হামলা করেছে। রাজ্য পুলিশের সহকারী কমিশনার অ্যান্থনি কুক শনিবার রাতে গণমাধ্যমকে বলেছেন, পুলিশ […]