পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জামিন–অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল সোমবার ইমরান খানের বাড়িতে এই পরোয়ানা পৌঁছে দেওয়া হয়েছে। কোন অভিযোগে নির্বাচন কমিশন এ আদেশ জারি করেছে এবং এই পরোয়ানা নিয়ে পুলিশ ইমরানকে গ্রেপ্তার করতে যাবে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। সোমবার জিও নিউজ এ খবর দিলেও তারা তাদের সূত্র প্রকাশ করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাজধানী ইসলামাবাদে জারি করা এই পরোয়ানায় বলা হয়েছে, পাকিস্তানের নির্বাচন কমিশনের […]