বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে অভিমত দিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা বলেছে। তবে বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সুসম্পর্কের বিষয়টি উল্লেখ করে, সব ধরনের সহযোহিতা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে বিবৃতিতে। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ঘোষণার পর সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে বিশ্বাসযোগ্যতা, অবাধ ও সুষ্ঠু প্রতিযোগিতার ওপর। মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, আইনের শাসন এবং যথাযথ প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। […]