২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (ইএএস) জানিয়েছে, গণনা অনুযায়ী আগামী বছর ১১ মার্চ (সোমবার) দেশটিতে পবিত্র রমজান শুরু হতে পারে। এর আগে ১৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডারে বলা হয়েছিল, দেশটিতে ২০২৪ সালে রমজান মাস শুরু হবে ১২ মার্চ (মঙ্গলবার)। সেসময় দেশটিতে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকবে। তবে ইএএস’র চেয়ারম্যান ইব্রাহিম আল […]