মার্কিন সরকার শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে দ্বিদলীয় বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। প্রতিনিধি পরিষদ মূলত একটি স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হয়েছে। এর মাধ্যমে অল্পের জন্য শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবারের পর (১ অক্টোবর মধ্যরাত) এটি পাস না হলে বন্ধ হয়ে যেতে পারত যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। যা মূলত শাটডাউন হিসেবে পরিচিত। রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রতিনিধি পরিষদ একটি স্বল্পমেয়াদী তহবিল […]